নওগাঁ সদর উপজেলার বাইপাস সড়কের বোয়ালিয়ায় ট্রাকের চাপায় শাহজাহান আলী (৪৮) নামের এক পুলিশের সহযোগী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী নওগাঁ শহরের বোয়ালিয়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের ট্রাফিক বিভাগে সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ওসি আবু নাহিদ পারভেজ চৌধুরী জানান, শাজাহান আলী দীর্ঘদিন পুলিশকে সহযোগিতা করে আসছিলেন ।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
