মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ

আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:৩২
বছরের ৫ম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। রবিবার ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন টেনিসের এক নম্বর এই তারকা।
 
মারের বিপক্ষে নিজের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। যেটা এখন ২৩-৯।
 
শিরোপা জয়ের পর জোকোভিচ বলেন, ‘আমি তিন বছর ধরে মাদ্রিদ টুর্নামেন্টের অপেক্ষায় ছিলাম। কারণ টুর্নামেন্টটি সর্বশেষ খেলেছি ২০১৩ সালে। আর মারেকেও ধন্যবাদ দিতে হবে। কারণ সে অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা করেছে।’
 
হারলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুলেননি মারে। তিনি বলেন, ‘নোভাকের জন্য দুর্দান্ত একটি জয়। তাকে অভিনন্দন। সর্বশেষ দুই বছরে এখানে আমারই সাফল্য ছিল।’