রুয়ান্ডায় ভূমিধ্বসে ৪৯ জনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:৪৫
রুয়ান্ডার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধ্বসে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় প্রদেশের গাকেনকেতে বৃষ্টির কারণে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
 
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও শরণার্থী বিষয়ক মন্ত্রী সেরাফিন মুকানতাবানা অ্যাসোসিয়েটেড প্রেসকে সোমবার জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অসংখ্য পরিবার আটকা পড়েছে। তিনি আরো জানিয়েছেন, নিহতদের বেশিরভাগ গাকেনকে জেলার যেখানে ৩৪ জন মানুষ নিহত হয়েছে এবং ৫’শ বাড়ি ধ্বংস হয়েছে।
 
রুয়ান্ডার উত্তরাঞ্চলের ভূমিরূপ মূলত পার্বত্য। এবং এই জন্য সেখানে প্রায়ই ভূমিধ্বসের ঘটনা ঘটে থাকে। দেশটির সরকার স্থানীয়দের এই এলাকা ছেড়ে নিরাপদ এলাকায় চলে যেতে উৎসাহিত করছে। এপি।