সামাজিক ব্যবসা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:৫৮
‘দ্য পাওয়ার অফ সোশ্যাল বিজনেস’ বা ‘সামাজিক ব্যবসার শক্তি’ নামে সামাজিক ব্যবসার উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক জনাব এমএফএম আমীর খসরুর লেখা বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
 
এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন। আমীর খসরু বইটিতে  সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব ,সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গের জন্য একটি উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে। 
 
বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনীর জনাব মনিরুল হক।