যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা “রোড টু হোয়াইট হাউস” শীর্ষক ধারাবাহিক ফেইসবুক চ্যাট শুরু করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার শুরু হবে এই ফেইসবুক চ্যাট।
এটি চলবে ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ নেয়া পর্যন্ত চলবে। প্রতি মাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ একঘন্টাব্যপী ফেইসবুক চ্যাটে অংশগ্রহণ করবেন।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট, ‘আমরা আনন্দিত যে আমাদের প্রায় ত্রিশ লক্ষ ফেসবুক ফ্যান ও বাংলাদেশি গণমাধ্যমকে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানাতে পারবো।’
এই প্রথমবারের মত কোন যুক্তরাষ্ট্র দূতাবাস ফেইসবুক পেইজের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সরাসরি চ্যাটের আয়োজন করেছে।
প্রথম নির্বাচনী চ্যাট “ইলেকশন মেকানিকস” শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা সাতটায়। ডক্টর কারীম ক্রেটন, ব্যাখ্যা দিবেন প্রেসিডেন্টিয়াল নির্বাচন, প্রাইমারিস, রাজনৈতিক সম্মেলন এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের।
দূতাবাসের ফেইসবুক পেইজে ৯ই মে “রোড টু হোয়াইট হাউস” পোস্টের কমেন্ট সেকশনে প্রশ্ন দিতে পারবেন।
