যুক্তরাজ্যে বাসে ইসলাম প্রচার

আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৩২
রমজান মাসে ব্রিটেনের বাসগুলিতে আল্লাহ্‌-র প্রশংসা লেখা বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ব্রিটেনে মুসলমানদের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান মুসলিম রিলিফ এই বিজ্ঞাপন বের করছে বলে জানা গেছে।
 
সিরিয়ার গৃহযুদ্ধের শিকারদের জন্য তহবিল সংগ্রহ করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুবহান আল্লাহ্‌ লেখা এসব পোস্টার যুক্তরাজ্যে ইসলাম এবং ত্রাণ সহায়তার বিষয় সম্পর্কে মানুষের মনে ইতিবাচক মনোভাব তৈরি করবে। লন্ডন, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, লেস্টার এবং ব্র্যাডফোর্ডের বাসগুলিতে চলতি মাসের শেষের দিকে এসব বিজ্ঞাপনের প্রচার শুরু হবে। জুন মাসের ছয় তারিখ থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসি।