ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া মহল্লায় সোমবার দুপুরে গ্যাসের চুলা থেকে রান্নাঘরে আগুন লেগে ৬টি বসত ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, সকাল ১১টার দিকে ওই এলাকার সুরুজ মিয়ার ভাড়াটিয়া দিনমজুর হোসেন মিয়ার রান্না ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এ সময় হোসেন মিয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় আড়াই বছরের শিশু কন্যা আশা মনি দগ্ধ হয়ে মারা যায়। আগুন দেখে হোসেন মিয়ার ছেলে কাউছার (৮) তার বোনকে বাঁচাতে গেলে সেও দগ্ধ হয়। আগুনে ৬টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নেভায়।
