ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার প্রতিযোগিতার ৫ম দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১০, ২৫-০৫ ও ২৫-১৪ পয়েন্টে (৩-০ সেটে) ফায়ার সার্ভিস সিভিলকে সহজেই পরাজিত করে।
দিনের অপর ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ২৫-১২, ২৫-১০ ও ২৫-০৮ পয়েন্টে (৩-০ সেটে) আজাদ স্পোর্টিং কাবকে উড়িয়ে দেয়।
