আবারো ফ্রেঞ্চ লিগের বর্ষসেরা ইব্রাহিমোভিচ

আপডেট : ০৯ মে ২০১৬, ২০:১৩
খেলোয়াড়দের ভোটে আরও একবার ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। এনিয়ে তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন এই সুইডিশ ফরোয়ার্ড।  এর আগে ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা হয়েছিলেন তিনি।
 
পিএসজিকে টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতাতে বড় অবদান রাখেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে ৩৫ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি।