এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিশে জয় পেয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। সোমবার ভারতের নয়াদিল্লিতে ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের শৈলেস দ্রারিড়কে পরাজিত করেন এবং অভিক লেওয়ানিয়া এসানের কাছে হেরে যান।
নয়াদিল্লিতে অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট ও জুনিয়র চ্যাম্পিয়ন অভিক সরকার ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।
এর আগে পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ জাপানের হেইবেরট কেনজিকে পরাজিত করেন এবং অভিক নেপালের ডেনগোল বিজয়ার সাথে ড্র করেন।
