লন্ডনের বাসে আল্লাহর প্রশংসা করে লেখা বিজ্ঞাপন

আপডেট : ১০ মে ২০১৬, ০৮:৫৬
 
এ বছর রমজান মাসে লন্ডনের বাসে দেখে যাবে আল্লাহর প্রশংসা করে ইসলামিক বিজ্ঞাপন যেখানে লেখা থাকবে 'সুবহান আল্লাহ' যার অর্থ 'সকল পবিত্রতা আল্লাহর'। মূলত সিরিয়ার মুসলমানদের সাহায্য করতে এই উদ্যোগ গ্রহণ করেছে লন্ডন ভিত্তিক সাহায্যকারী সংস্থা ইসলামিক রিলিফ।
 
ইসলামিক রিলিফ জানিয়েছে, তাদের এই কার্যক্রম ইসলাম এবং মুসলমানদের জন্য আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে  সকলের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
 
এই বিজ্ঞাপনটি এই মাসের শেষে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লেস্টার ব্রেডফোর্ডে দেখা যাবে। ধর্মীও ভাবগাম্ভীর্যতা পূর্ণ এই রমজান মাসে বিজ্ঞাপনটির মাধ্যমে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা যাবে বলে ধারণা করছে সাহায্যকারী সংস্থাটি। সেই সঙ্গে এই ধরণের ক্যাম্পেই তরুণ মুসলমানদের মানবতার পথে কাজ করতে আগ্রহী করবে বলেও আশা প্রকাশ করে তারা।
 
ইসলামিক রিলিফের যুক্তরাজ্যের ডাইরেক্টর ইমরান বলেন, আপনার এটাকে 'আবহাওয়া পরিবর্তন মূলক' ক্যাম্পেইন বলতে পারেন। কারণ এই ক্যাম্পেইনের মাধ্যমে মুসলমানদের ওপর এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে যে সকল নেতিবাচক ধারণা রয়েছে তা মুছে ফেলতে চাই। গত ১৫ বছর ধরে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলো দরিদ্র মানুষকে সহায়তা করে যাচ্ছে। আর ব্রিটিশ মুসলিমরা এ ক্ষেত্রে সবচাইতে এগিয়ে। তারা রমজান মাসে ১০ কোটি পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করেছে।
 
উল্লেখ্য, ট্রান্সপোর্ট ফর লন্ডনের নামের সংস্থাটি লন্ডনের বাসগুলোতে বিজ্ঞাপনের ব্যবস্থাপনা করে থাকে। সেখানে রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ায় নিষেধাজ্ঞা থাকলেও ধর্মীও বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। স্ট্যান্ডার্ড ডটকম ডটইউকে।