ইরাকের আনবার প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ এক নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম আবু ওয়াহাব। তিনি ইরাকে আল-কায়েদার সদস্য ছিলেন।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুকের ভাষ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ওয়াহাব নিহত হয়েছেন। বিমান হামলার সময় আনবার প্রদেশের রুতবা শহরের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তিনি।
একই বিমান হামলায় অন্য তিন জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
