সাই কবিরের পরিচালনায় ‘ডিভাইন লাভারস’ ছবিতে কঙ্গনা রনৌত কাজ করছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সময় নিয়ে ঝামেলা হওয়ায় এখন আর এই প্রজেক্টে কাজ করছেন না কঙ্গনা।
জি-নিউজের প্রতিবেদন বলা হয়েছে, ফরাসি প্রোডাকশন এখন জারিন খানকে কেন্দ্রীয় চরিত্রে আনবেন। নির্মাতার বক্তব্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, এটা সত্যি। কঙ্গনা আমার কাছে বোনের মতো। কিন্তু তারিখ না মেলায় আমরা একসঙ্গে কাজ করতে পারছি না। সে এখন ব্যস্ত, আর আমরাও ছবিটির কাজ দ্রুত শুরু করতে চাই।
‘ডিভাইন লাভারস’ ছবিতে আরো কাজ করবেন ইরফান খান।
