সুনীলের সেরা ৩ বোলারের তালিকায় মুস্তাফিজ

আপডেট : ১০ মে ২০১৬, ১৩:১৩
 
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে। সেখানে নিজেদের দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন ক্রিকেটাররা। চলতি আসরের মধ্যেই আইপিএলের সেরা তিন বোলার  ও ব্যাটসম্যানককে বাছাই করেছেন সুনীল গাভাস্কার। আর সেখানে স্থান পেয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
 
আইপিএলে প্রথমবার খেলতে যাওয়া মুস্তাফিজ খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সানরাইজার্সের হয়ে বোলিংয়ে দারুণ পারফরমেন্স দেখিয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন তিনি, নজর কেড়েছেন সুনীল গাভাস্কার।
 
সুনীলের চোখে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল বোলার হিসেবে সবচেয়ে বেশি দারুণ করেছে। দ্বিতীয় হিসেবে উল্লেখ করেছেন মুম্বই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাঘান।  অন্যদিকে মুস্তাফিজ রহমানকে রেখে তিন নম্বরে।
 
মুস্তাফিজের বিষেয় সুনীল বলেছেন, মুস্তাফিজ তার বোলিং ভ্যারিয়েশনের মাধ্যমে সবার নজর কেড়েছেন। সে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে খুব সহজেই বল করতে পারে। তবে তার স্লোয়ার বলগুলো দুর্দান্ত। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে তার বোলিংয়ের অ্যাকশন ও রানআপ পরিবর্তন করে না। ফলে ব্যাটসম্যানদের জন্য তার বল খেলা খু্বই কঠিন হয়ে পড়ে।
 
সুনীলের এই তালিকায় আইপিএলের সেরা তিন ব্যাটসম্যানের মধ্যে শীর্ষে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আছেন কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভির, পুনের আজিঙ্কে রাহানে ও মুম্বাইয়ের রোহিত শর্মা। খবর: স্পোটর্সকিডা।