সবচেয়ে কাঙ্ক্ষিত নারী প্রিয়াঙ্কা

আপডেট : ১০ মে ২০১৬, ১৩:৪০
 
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালের ‘মোস্ট ডিজায়ারবল ওম্যান’ হিসেবে নির্বাচিত হয়েছেন। এক জরিপে ২১ দশমিক ৩৫ লাখ ভোট পেয়ে সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর শীর্ষ অবস্থানে আছেন তিনি। অনলাইনে ভোটের মাধ্যেমে ৫০ জন কাঙ্ক্ষিত নারীর তালিকা তৈরি করেছে টাইমস।
 
তালিকায় প্রিয়াঙ্কা পোচড়ার পরেই আছেন দীপিকা পাড়ুকোণ। তারপরেই আছেন সানি লিওন। শীর্ষ দশে থাকা বাকি নারীরা হলেন-জ্যাকুলিন ফার্নান্দেজ, ভার্তিকা সিং, শ্রিয়া সরণ, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, অ্যামি জ্যাকশন  ও কঙ্গনা রনৌত।
 
বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছে প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পদ্মশ্রী পুরস্কার, টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ, অস্কার পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ, পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জয় ও হলিউড ছবি ‘বেওয়াচ’-এ কাজ  সবকিছু মিলিয়ে প্রাপ্তির ঝুলি ভারিই হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার।
 
সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হওয়ার কারণ জানতে চাইলে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমি নিজেও জানি না আমি কাঙ্ক্ষিত। আমি অভিভূত এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। আমি এমন একজন মেয়ে যে শুধু কাজ করে যাই। খবর: টাইমস অব ইন্ডিয়া।