হানিমুনে গিয়েছেন কলকাতার মেয়ে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ৩০ এপ্রিল বিয়ের পর তাদের হানিমুন নিয়ে দীর্ঘদিন চলছিল কানাঘুষা। শেষ পর্যন্ত তাদের এক ঘনিষ্ঠ সূত্র জি নিউজকে জানায়, হানিমুনে মালদ্বীপে গিয়েছেন সম্প্রতি সময়ের আলোচিত এই জুটি।
বিয়ের আগেও বেশ কয়েকবার মালদ্বীপ সফরে গিয়েছিলেন বিপাশা-করণ। সেখানে তাদের অসংখ্য স্মৃতি রয়েছে বলে জানা যায়। আর সেই স্মৃতিগুলোকে বিয়ের পর আরও তাজা করতেই মালদ্বীপকে বেছে নিয়েছে এই জুটি।
এর আগে প্রায় ৭ দিনের জাঁকজমকতায় পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজটি সারেন তারা। পূর্নাঙ্গ বাঙ্গালি সংস্কৃতি মেনে বিয়ের অনুষ্ঠান হয়। এ দিন ধুতি পরে বিয়ের পিঁড়িতে বসেন করণ। জি নিউজ।
