জার্মানির মিউনিখের একটি রেলস্টেশনে ছুরিকাঘাতে একজন নিহত ও তিনজন আহত হচ্ছে। পুলিশ এই হামলার সঙ্গে ইসলামি জঙ্গি সংযোগ রয়েছে সন্দেহে তদন্ত করছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পাঁচটায় মিউনিখের গ্রাফিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ ২৭ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে, হামলাকারী জার্মান নাগরিক। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ওই ব্যক্তি আল্লাহু আকবর বলে চিৎকার করেছিলেন। তার হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জার্মানির বাভারিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র কার্ল হেইঞ্জ সেগেরার জার্মান টেলিভিশনকে বলেছেন, হামলাকারী নিজের রাজনৈতিক প্রণোদনা প্রকাশ করেছেন। তবে এই ব্যক্তি বাভারিয়া প্রদেশের নয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করেনি কর্তৃপক্ষ। বিবিসি।
