রবি’র ধন্যবাদ কর্মসূচির আওতায় আর্ন্তজাতিক ইলেক্ট্রনিক্স পণ্য প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের লয়েলটি অ্যান্ড উইনব্যাক বিভাগের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডিরেক্টর সাজ্জাদ-উন-নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিটি স্বাক্ষর করেন।
এ চুক্তি অনুযায়ী ধন্যবাদ কর্মসূচির আওতায় রবি’র গ্রাহকরা ইলেক্ট্রো মার্টের যেকোনো পণ্য ক্রয়ে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পাবেন। নগদ টাকা অথবা ক্রেডিট কার্ড যেকোনো মাধ্যমে এ অফার গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ‘সিএটি’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচি’র আওতায় রবি’র গ্রাহকরা তাদের নিজের অবস্থান জানতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাক বিভাগের ম্যানেজার ক্যাস্পার রিচার্ড রয় এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের হেড অব অপারেশনস মোহাম্মদ কামরুল হাসান।
