বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন অধ্যাপক এ.বি.এম. আমজাদ হোসেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বিদেশে যাওয়ায় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান এ খবর জানিয়েছেন।
