ইন্দোনেশিয়ায় ১৪ বছর বয়সী একজনকে ধর্ষণের অভিযোগে সাত জন শিশুকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপরাধীদের সবার বয়স ১৮ বছরের কম।
এই অপরাধে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও অপরাধীদের বয়স বিবেচনায় নিয়ে দণ্ড কম দেয়া হয়েছে বলে জানায় আদালত। এই ঘটনা দেশটিতে তীব্র প্রতিবাদ আন্দোলন তৈরি করে। যৌন নির্যাতন নিয়ে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন।
গত ২ এপ্রিল ইউন নামের মেয়েটি স্কুল থেকে ফেরার সময় নিখোঁজ হয়। দুই দিন পর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
