অবকাঠামো সেবা প্রদানে ইডটকো-আমরা টেকনলজির চুক্তি

আপডেট : ১০ মে ২০১৬, ১৮:২৫
ব্রডব্যান্ড সল্যুশনস সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেডকে (এএনএল) অবকাঠামো সেবা প্রদান করবে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো বাংলাদেশ)।
 
সম্প্রতি ইডটকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেরিল সিনাপ্পা এবং এএনএল’এর চিফ অপারেটিং অফিসার শরফুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিটি স্বাক্ষর করেন। 
 
পাঁচ বছর মেয়াদী এ চুক্তির ফলে এএনএল’এর নেটওয়ার্কের বিস্তৃতি এবং সেবার মান উন্নত হবে। এছাড়া পরিচালন ব্যয় কমার পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমবে বলে উভয় প্রতিষ্ঠান আশা করা হচ্ছে।
 
স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে ইডটকো বাংলাদেশ ও এএনএল’এর অংশীদারিত্ব টেলিকম অবকাঠামো খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন।