এটিকে একেবারে ভিন্ন ধারার প্রয়াসই বলা চলে। সম্প্রতি রবীন্দ্রজন্ম জয়ন্তীতে প্রকাশ পেল বাপ্পা মজুমদারের ‘জানালার গ্লাস’ গানটির ভিডিওটি। না এদেশের শুদ্ধ সংস্কৃতিচর্চার এই গুনী মানুষ বাপ্পা মজুমদার কোনো রবীন্দ্রসঙ্গীতের ভিডিও তৈরি করেননি।
বরং শাহান কবন্ধের কথায় একটি নতুন গান নিয়েই সেলিব্রিট করেছেন রবীন্দ্রজন্ম জয়ন্তীতে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন যথারীতি বাপ্পা মজুমদার নিজেই। ইমরান কবির হিমেলের পরিচালনায় গানটিতে বাপ্পা মজুমদারের পাশাপাশি মডেল হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ । গত ৮ মে বাপ্পা মজুমদার তার ফেসবুকে নতুন গানটির একটি লিংক শেয়ার করে এই ঘোষনাটি দেন। ইউটিউবে বাপ্পা মজুমদারের নিজস্ব চ্যানেলে গানটি দেখা যায়। গানটি পোস্ট হবার পর থেকেই সঙ্গীত মহলে প্রশংসিত হতে থাকে ভিডিওটি। শিল্পী বাপ্পা মজুমদার তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সকলের এই প্রশংসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
IMG0
গানটি প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটির কথা খুবই সুন্দর। ভিডিওটিও চমত্কার হয়েছে। আশা করছি দর্শকের গানটি আপনাদের ভালো লাগবে । আর শ্রোতাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
উল্লেখ্য বি এমজ ওয়ার্কষ্টেশনের প্রযোজনায় ‘ জানালার গ্লাস’ গানটি নির্মিত হয়েছে।
