ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ওয়ারী ক্লাব ও বাংলাদেশ পুলিশ এসি। মঙ্গলবার প্রতিযোগিতার ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এসি ২৫-২২, ২৫-১৯ ও ২৫-১৯ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে পরাজিত করে।
অপর খেলায় ওয়ারী ক্লাব ২৫-১১, ২৫-১৪ ও ২৫-১৫ পয়েন্টে (৩-০ সেটে) ঢাকা সবুজ কে হারায়। 

