এবার সুলতান হচ্ছেন শাহরুখ!

আপডেট : ১১ মে ২০১৬, ১৩:৩৪

 

আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে কাজ করছেন সালমান খান। এবার বোধহয় সুলতান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। তবে সেটা সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ছবিতে।

 

বানশালির সর্বশেষ দুইটি ছবি ছিল ইতিহাসভিত্তিক। একটি ‘রামলীলা’ ও অন্যটি ‘বাজিরাও মাস্তানি’। দুইটিতেই কাজ করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। শোনা যাচ্ছে, পরবর্তী ছবিতেও তাদের রাখতে চাচ্ছেন বানশালি।

 

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘পদ্মাবতী’। শোনা যাচ্ছে, পরিচালক শাহরুখ খানকে নিয়ে একটি ছবি করতে চাচ্ছেন। গত কয়েক মাস ধরে এও শোনা যাচ্ছিল যে, শাহরুখ খান ও রণবীর সিং একসঙ্গে বানশালির ছবিতে কাজ করবেন।

 

‘পদ্মাবতী’ ছবিতে দুইটি প্রধান পুরুষ চরিত্র রয়েছে- রাজা রতনসেন ও সুলতান আলাউদ্দিন খিলজি। আর এক্ষেত্রে শাহরুখ ও রণবীর যে কাজ করতে পারেন সেটি মনে হতেই পারে।

 

তবে ভেতরের খবর, বানশালি দুইটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। একটিতে শাহরুখ ও অন্যটিতে রণবীর অভিনয় করবেন। তারা এক ছবিতে কাজ করবেন না।

 

একজন বাণিজ্য বিশেষজ্ঞ বলেছেন, ‘পদ্মাবতী’ ছবিটি নারী চরিত্রকেন্দ্রিক। আর এরকম ছবিতে শাহরুখ অভিনয় করার ইচ্ছা প্রকাশ করবেন না। বানশালি ও শাহরুখ একটি চরিত্র নিয়ে কথা বলেছেন। তবে যতদূর সম্ভব এটি অন্য কোনো ছবির চরিত্র। খবর: ডিএনএ।