রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ১১ মে ২০১৬, ১২:৪৬
 
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জাহিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁওয়ের রেল ক্রসিংয়ের একশ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই এলাকার সবুজবাগে বসবাস করতেন।
 
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।