বাগদাদে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮৭ জন।
উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত বাণিজ্যিক এলাকা সদর সিটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। জানা গেছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বাণিজ্যিক এলাকায় নিয়মিত আঘাত করে আসছে আইএস। গত ফেব্রুয়ারিতে সদর সিটির বাজারে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়।
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু জায়গার নিয়ন্ত্রণ এখনো আইএস এর হাতে রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, শিয়া প্যারা মিলিশিয়া বাহিনীর সহায়তায় বেশ কয়েকটি এলাকা আইএস এর দখলমুক্ত করেছে ইরাকি সরকারি বাহিনী। বিবিসি।
