নিজের নামে বিএমআই পপ অ্যাওয়ার্ড জিতলেন পপ শিল্পী টেইলর সুইফট। লস অ্যাঞ্জেলসে তার শৈল্পিক প্রতিভা ও প্রভাবের জন্য নিজের নামের এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
মাইকেল জ্যাকসনের পরে দ্বিতীয় কোনো শিল্পীর নামে অ্যাওয়ার্ড চালু করেছে ব্রডকাস্ট মিউজিক ইনকর্পোরেটেড (বিএমআই)। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সুইফট দর্শকদের বলেন, তারা যদি টেইলর সুইফট অ্যাওয়ার্ড অন্য কাউকে দিত তাহলে হয়তো আমি কষ্ট পেতাম।
বিএমআই রেডিও ও টেলিভিশনে যেসব গান প্রচারিত হয় সেগুলোর খোঁজ রাখে এবং গানের লেখক ও প্রযোজক প্রতিষ্ঠানের হয়ে রয়্যালিটি সংগ্রহ করে।
৬৪ বছরে পা দেয়া বিএমআই রেডিও -টেলিভিশনে প্রতি বছর সবচেয়ে বেশি প্রচারিত গানের লেখক, প্রকাশককে সম্মানিত করে থাকে। সুইফটের চারটি গান সবচেয়ে বেশি প্রচারিত গানের তালিকায় রয়েছে যার মধ্যে রয়েছে ব্যাড ব্লাড, ব্ল্যাঙ্ক স্পেস, স্টাইল ও ওয়াইল্ডেস্ট ড্রিম। বিবিসি।
