হংকং টি-টোয়েন্টি ব্লিটজে নাম লেখাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিগ ব্যাশ ও আইপিএল মাতানো এ তারকা অনেকদিন পর মাঠে নামছেন।
২০১৫ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। অবসরের পর সর্বশেষ আইপিএলের নিলামে ছিলেন না ক্লার্ক। পরে নিজেদের ঘরোয়া লিগ বিগ ব্যাশেও তার আগ্রহ ছিলো না।
আর এত বড় তারকাকে পেয়ে খুশি হংকংও। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট অায়োজন করেত যাচ্ছে। সে টুর্নামেন্টে নিশ্চিতভাবেই বাড়তি রং যোগ করবেন এই তারকা ক্রিকেটার।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ক্লার্ক তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তিনি এখানে আসাতে লাভ হবে ক্রিকেটরই। পূর্ব এশিয়ার এই অঞ্চলে ঘটবে ক্রিকেটের প্রসার।
