২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনার যোগ দেন লুইস সুয়ারেজ। তবে বার্সার খেলার ধরনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা এ নিয়ে বেশ ভীত ছিলেন তিনি।
ন্যু ক্যাম্পে নিজের প্রথম মৌসুমে সুয়ারেজ সফল ছিলেন। দলের পাঁচ শিরোপা জয়ে ৪৩ ম্যাচে ২৫টি গোল করেছিলেন তিনি। তার সঙ্গে মেসি ও নেইমারের জুটি কিংবদন্তিতুল্য হয়ে ওঠে।
চলতি মৌসুমে নিজের উচ্চতা ছাড়িয়ে অনেক ওপরে উঠে গিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এখন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৫১ ম্যাচে করেছে ৫৬টি গোল। অথচ অল রেডসদের থেকে এসে ‘টিকি টাকার’ ফুটবলে কতটুকু নিজেকে ফিট করতে পারবেন এ নিয়ে বেশ শঙ্কাতেই ছিলেন তিনি।
সুয়ারেজ বলেন, আমি কখনও ভাবিনি এখানে এসে গোল করতে পারবো। আমি এও ভাবিনি এখানের ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো। এখানের খেলায় সবাই শুরু থেকেই পাস দিতে শুরু করে। আমি ভেবেছিলাম এটি পারবো না। তবে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছি। গোল.কম।
