ক্যাডেট কলেজে শতভাগ পাস

আপডেট : ১১ মে ২০১৬, ২১:১২
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। ৫ জন বাদে জিপিএ-৫ পেয়েছে অন্যরা।
 
দেশের ক্যাডেট কলেজগুলো থেকে এবার এসএসসিতে ৬১৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১০ জন।
 
ফৌজদারহাট ও সিলেট ক্যাডেট কলেজের একজন করে এবং কুমিল্লা ক্যাডেট কলেজের তিন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়েছে। বাকি পরীক্ষার্থীরা পেয়েছেন জিপিএ-৫।
 
এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জন, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, রাজশাহী ক্যাডেট কলেজের ৫৫ জন, সিলেট ক্যাডেট কলেজের ৫১ জন এবং রংপুর ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়।
 
এছাড়া বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫২ জন, পাবনা ক্যাডেট কলেজের ৪৯ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫১ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল।