ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ইতালিয়ন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।
বয়স ৩৮ হলেও এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে তিনি ক্লাবটিতে খেলছেন। ২০০১ সালে সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাসে সে সময়ের বিশ্ব রেকর্ড ১ বিলিয়ন ইতালিয়ান লিরেতে যোগ দেন বুফন। এরপর ক্লাবের দুঃসময়েও ছেড়ে যাননি তিনি।

বিভিন্ন ইতিহাসের সাক্ষি এ তারকা এখন পর্যন্ত ৬০০টির কাছাকাছি ম্যাচ খেলেছেন। এ সময় তিনি জুভিদের হয়ে ছয়বার শিরোপা জিতেছেন। এছাড়া ইতালি জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ১৫২টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০০৬ সালের বিশ্বকাপ ট্রফি জয়েও তার অবদান রয়েছে।
