বিপাশা-করণের 'হানিমুন বেড'

আপডেট : ১২ মে ২০১৬, ২০:৩৬
 
হানিমুনে মালদ্বীপে কলকাতার মেয়ে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ৩০ এপ্রিল বিয়ের পর তাদের হানিমুনের কিছু ছবি মিলেছে ভারতীয় গণমাধ্যমের হাতে। ছবিগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ছিল তাদের 'হানিমুন বেড'র ছবি।
 
ইনস্টাগ্রামে বিপাশা বসুর ব্যক্তিগত বেশ কিছু ছবির সঙ্গে ছিল দুটি হানিমুন বেডের ছবি। নিজেদেরকে 'মাঙ্কি' বলে পরিচয় দিলেও এখানে একটি ছবিতে দেখা যায় ফুলেল বিপাশা-করণ যেন দুই হংসরাজ। অপর ছবিতে দেখা যায়, গুড নাইট উইশ করে বিছানা সাজানো। নতুন বিয়ের পর এর থেকে ভাল আর কি হতে পারে!
 
 

❤️❤️❤️❤️❤️❤️ #monkeymooning !

A photo posted by bipashabasu (@bipashabasu) on May 10, 2016 at 11:34am PDT

 
উল্লেখ্য, বিয়ের আগেও বেশ কয়েকবার মালদ্বীপ সফরে গিয়েছিলেন বিপাশা-করণ। সেখানে তাদের অসংখ্য স্মৃতি রয়েছে বলে জানা যায়। আর সেই স্মৃতিগুলোকে বিয়ের পর আরও তাজা করতেই মালদ্বীপকে বেছে নিয়েছে এই জুটি।
 
জানা যায়, মালদ্বীপে ছুটি কাটিয়ে তারপর তাঁরা আবার উড়ে যাবেন আমেরিকায়। হানিমুনের জন্যও তাঁরা বেছে নিয়েছেন সেই সমুদ্র সৈকতকেই। যেখানে নিউ ইয়ার উদযাপনের পর বিপাশার হাতে দেখা গিয়েছিল এনগেজমেন্ট রিং। জি নিউজ।