আইসিসি ‘স্বাধীন’ চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর

আপডেট : ১২ মে ২০১৬, ১৮:০৫
 
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারত ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার আইসিসির এক বোর্ড সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য আইসিসি'র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন তিনি।
 
আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করার জন্য এখন থেকে প্রতিদ্বন্দ্বীদের স্বাধীন হতে হবে, অর্থাৎ ক্রিকেটের অন্য কোন সংস্থার পদে থাকা অবস্থায় আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়াই করা যাবে না। সে কারণেই নির্বাচনে আসার আগে মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি।
 
 
এদিকে নির্বাচনে জয় লাভের পর এক বিবৃতিতে তিনি বলেন, ভবিষ্যতের ক্রিকেটের উন্নয়নে আমি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে কাজ করে যাব। এই সংস্থার গর্ব করার মত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।