জিকার প্রকোপ উপেক্ষা করে রিও ডি জেনিরোতে অলিম্পিকের আসর চলবে বলে ঘোষণা দিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। এক বিবৃতিতে তারা জানায়, জিকা ভাইরাসের হুমকিতে রিও অলিম্পিক বাতিল, পেছানো বা অন্য কোথাও করার প্রয়োজন নেই।
অবশ্য আইওসি'র মেডিকেল ডাইরেক্টর রিচার্ড বাজেট বলেছেন, তারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণে রাখছে।

কানাডার স্বাস্থ্য বিষয়ক অধ্যাপক আমির আতার্ন অলিম্পিক গেমস পিছিয়ে দেয়ার আহ্বান জানালে তার প্রেক্ষিতে এ কথা বলেন রিচার্ড বাজেট। এদিকে এসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আমির আতার্ন বলেন, যে রোগের মাধ্যমে একজন শিশু অসম্পূর্ণ হয়ে জন্মায় তার প্রকোপ আছে জানার পরও যদি আইওসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই খেলা (অলিম্পিক) পেছানোর মত সাহসিকতা দেখাতে না পারে, তাহলে তারা বিশ্বের সবচাইতে নিষ্ঠুরতম প্রতিষ্ঠান হবে। বিবিসি।
