মামুনুল-সোহেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১২ মে ২০১৬, ১৪:৩৯
নিজেদের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর মামুনুল ইসলাম ও সোহেল রানার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
 
এর আগে ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপ ও ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে দলীয় শৃঙ্খলাভঙের অভিযোগে তাদের নিষিদ্ধ করে বাফুফে। পরে ৯ মে সোমবার তারা দুজনেই বাফুফের কাছে লিখিতভাবে ক্ষমা চায়।
 
তবও তাজিকিস্তানের বিপক্ষে ৩৪ সদস্যের দলে ঠাই হয়নি মামুনুল এবং জাহিদের। কারণ তখন আনুষ্ঠাকিভাবে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।
 
এর আগে সাফ থেকে ব্যর্থতার কালিমা গায়ে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপেও বিশৃঙ্খলার নানা অভিযোগের ময়নাতদন্ত করে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ৭ ফুটবলারকে অভিযুক্ত করে। যেখানে মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে ১ বছর এবং সোহেল রানা ও ইয়াসিন খানকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
 
এছাড়া, ইয়ামিন মুন্না, গোলরক্ষক শহিদুল আলম সোহেল ও আতিকুর রহমান মিশুকে মৌখিক সতর্কতা দেয় কমিটি।