বিশ্বে প্রতি চারজন গর্ভবতীর একজন গর্ভপাত করে

আপডেট : ১২ মে ২০১৬, ১৪:৪০
 
বিশ্বে প্রতি চারজন গর্ভবতীর মধ্যে একজন গর্ভপাত ঘটাচ্ছেন বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। বিবিসি প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বছরে ৫.৬ কোটি গর্ভবতী নারী গর্ভপাত করছে।
 
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, আইন করে গর্ভপাত ঠেকানো যাচ্ছে না। যে সব দেশে গর্ভপাত নিষিদ্ধ করে আইন করা হয়েছে, সেই দেশের মেয়েরা বরং বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। কারণ অবৈধ ভাবে তারা গর্ভপাতের কাজ চালিয়ে যায়।
 
এই পরিসংখ্যান অনুসারে গর্ভপাতে সবচাইতে এগিয়ে আছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। তাদের পাশাপাশি আছে উন্নয়নশীল দেশগুলো। অনুন্নত দেশগুলোতে গর্ভপাতের হারে তেমন তারতম্য লক্ষ্য করা যায়নি।
 
এদিকে গর্ভপাতের পরিমাণ পশ্চিম ইউরোপে বেড়েছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে পূর্ব ইউরোপ ও আরো বেশি কিছু অঞ্চল থেকে মানুষ অভিবাসনের মাধ্যমে পশ্চিম ইউরোপে যাওয়ায় গর্ভপাতের হার বৃদ্ধি পেতে পারে। বিবিসি।