প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শুক্রবার বিকাল ৫.২৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে অনুষ্ঠানটি।
এবারের আসরে ২ হাজার ৭৫১ জন প্রতিযোগীর প্রায় ৭ হাজার আচারকে পেছনে ফেলে বর্ষসেরা পুরস্কার জেতেন ঢাকার শামসুন নাহার। ২২ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান করা হয়।
