মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে বলরাম দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর সদর উপজেলার দোয়ানী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার নরসিংদী ও আড়াইহাজারের সীমানা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে নৌকায় করে বলরামসহ কয়েকজন জেলে মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজারের গোপালদী মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
