কান উৎসবে স্টাইলিশ ঐশ্বরিয়া

আপডেট : ১২ মে ২০১৬, ২০:৩৯
শুরু হয়ে গেছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। বুধবার ফ্রান্সের কানে পর্দা উঠেছে ঐতিহ্যবাহী এই আসরের। শুরুর সাথে সাথেই চলছে জল্পনা-কল্পনা। কে আসবেন কোন পোশাকে।
 
রুপালি পর্দার তারকারা জমকালো এই আয়োজনে কি পোশাক পগে আসছেন সেটাও একটি বড় আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায় এসময়। এ অঞ্চল থেকে কানের সবচেয়ে নিয়মিত অতিথি বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন।  প্রতিবছরের মতো এবারও একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে সেখানে হাজির হবেন সাবেক এই বিশ্বসুন্দরী।
 
আগামী ১৩ ও ১৪ মে লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া। তবে কি পোশাক পড়বেন তিনি, নিজেই এখনো জানেন না!
 
কিছুদিন আগে অবশ্য ঐশ্বরিয়া সাজপোশাক নিয়ে তাঁর উদাসীনতার কথা বলেছিলেন। কিন্তু তাই বলে এত বড় উৎসবে যাওয়ার আগে তাঁর কোনো প্রস্তুতিই থাকবে না?
 
ঐশ্বরিয়া রায় বচ্চন প্রতিবছরই আকর্ষণীয় বেশভূষায় হাজির হন সেখানে।
 
ঐশ্বরিয়ার এমন কথা অনেকের কাছেই অবিশ্বাস্য। তবে তাঁর সাফ কথা, ‘আপনারা আমাকে নিয়ে যত খুশি তত তামাশা করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, আমি আসলে খুব ব্যস্ত।’
আসন্ন ছবি ‘সবরজিত’-এর প্রচার নিয়ে খুব ব্যস্ত থাকার কথা জানিয়েছেন ঐশ্বরিয়া। কিন্তু তাই বলে কানের লালগালিচায় হাঁটার আগমুহূর্তে কোনো পোশাক ঠিক করেননি তিনি, এটা অনেকের কাছেই অবিশ্বাস্য।
 
দেখুন বিগত ১৪ বছরে কান উৎসবে ঐশ্বরিয়া রায়ের পোশাক
২০০২ সালের কান উৎসবে সোনালি রংয়ের শাড়ি পড়েছিলেন তিনি
পরের আসরেও(২০০৩) তার পোশাকে ছিলো দেশীয় ছোঁয়া
২০০৪ সালের কান উৎসবে পড়া এই সাদা পোশাকের জন্য বেশ সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে
২০০৫ সালে বিখ্যাত ডিজাইনার জর্জিও আরমানির ডিজাইন করা পোশাকে কানের লাল গালিচায় হাটেন ঐশ্বরিয়া
২০০৬ সালে নীল পেশাকের সঙ্গে ছিলো দারুণ এক নেকলেস
২০০৭ সালে নিজের স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে প্রথমবারের মতো কান উৎসবে যান ঐশ্বরিয়া
২০০৮ সালেও অভিষেকের সঙ্গে লাল গালিচায় যান সাবেক এই বিশ্বসুন্দরী্ তিনদিন তিন পোশাকে দেখা যায় তাকে।
২০০৯ সালে আবারো সাদা পোশাকে আসেন ঐশ্বরিয়া
২০১০ সালে ডিজাইনার এলি সাবাবের ডিজাইন করা পোশাকে কানে যান ঐশ্বরিয়া। সেই পোশাকগুলোই তার সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল। সেবার শাড়িতেও দেখা যায় তাকে।
২০১১ সালে ব্রাউন পোশাকে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তার সাদা ও কালো পোশাক দুটিও বেশ প্রশংসিত হয়েছিল।
২০১২ সালে একটু মুটিয়ে যান সাবেক এই বিশ্বসুন্দরী। তবে তবুও স্টাইল ও ফ্যাশনে পিছিয়ে থাকেন নি কানে।
২০১৩ সালে অনেকটা কর্পোরেট লুক নিয়ে কানে যান ঐশ্বরিয়া। সঙ্গে থাকে শাড়িও
২০১৪ সালেও সাদা ও ধূসর পোশাকে লাল গালিচা মাতিয়েছেন তিনি।
সর্বশেষ ২০১৫ সালেও তার স্টাইল নজর কেড়েছিল সবার