বিটাকের ১২০ নারীর কর্মসংস্থান নিশ্চিত করলো আরএফএল

আপডেট : ১২ মে ২০১৬, ১৮:৫৭
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র(বিটাক) থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১২০ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিটাক মিলনায়তনে ২৬তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তাদের এই নিয়োগপত্র প্রদান করা হয়।
 
এর আগে বিটাকের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিমের কাছে প্রশিক্ষণার্থীদের নিয়োগপত্র হস্তান্তর করেন আরএফএল এর মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার জাবের আল রাহাত খান।
 
এসময় এসইপিএ প্রকল্পের পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী ও আরএফএল এর মানব সম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে জাবের আল রাহাত খান জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০০ জন অদক্ষ নারী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে আমরা ১২০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
IMG0
উল্লেখ্য সারাদেশ থেকে অর্ধ শিক্ষিত এবং পিছিয়ে পড়া নারীরা সাধারণত বিটাকের নিজস্ব ক্যাম্পাসে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন।  বিগত পাঁচ বছরে প্রাণ-আরএফএল গ্রুপ বিটাকের প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ৩৫০০ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।