জনপ্রশাসনের ৮৫ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এই পদোন্নতি দেয়।
এসব কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
