স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ও মুক্তিযোদ্ধা তিমির নন্দীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে তাদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
আব্দুল জব্বারকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং তিমির নন্দীকে ১০ লাখ টাকার চেক প্রদান করেন শেখ হাসিনা ।
এছাড়াও প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শাহাবুদ্দিন ফরাজীর স্ত্রী জেবুন্নেসা , ফায়ার সার্ভিসের প্রয়াত কর্মকর্তা মতিন ছৈয়ালের স্ত্রী সালমা বেগম, সদ্য প্রয়াত যুব মহিলা লীগের নেত্রী নুরুন্নাহার লাভলির পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন ।
IMG0
এদিকে সকালে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর পক্ষে সাংবাদিক মুকুল তালুকদারকে ৫ লাখ টাকার চেক প্রদান করেন ।
