ফেসবুকে নগরবাসীর মুখোমুখি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
গতকাল বৃহস্পতিবার ‘আমরা ঢাকা’ এর ফেসবুক পেজের মাধ্যমে ‘ফেসবুক লাইভ’-এ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থাকার কথা থাকলেও তিনি নির্দিষ্ট সময়ের পরও নগরবাসীর সঙ্গে মতবিনিময় করছেন। রাত ৮টার পর থেকেই নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া শুরু করেন মেয়র আনিসুল।
এসময় নগরবাসীর বিস্তর অভিযোগ, সমস্যা, গঠনমূলক পরামর্শ ও প্রত্যাশার কথাও শুনেন তিনি।
