সংগীতার ফিটনেস প্রশিক্ষক সালমান?

আপডেট : ১৫ মে ২০১৬, ১৪:৪২
একই সাথে কাজ করেছেন এক সময়, প্রেমের সম্পর্ক ছিলো বলেও গুঞ্জন আছে। এখন আর এক সাথে কাজ করাও হয় না, আবার প্রেম-টেমও নেই। তবে আছে কেবল ' ভালো বন্ধুত্ব'। আর এই 'গুড ফ্রেন্ডশিপ'-এর সুবাদে ইদানিং নাকি সংগীতা বিজলানির শরীর-স্বাস্থ্যের দেখভালের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন সালমান খান!
 
শুধু তাই নয়; সংগীতার শরীরের গঠন যাতে অপরিবর্তিত থাকে সেজন্য নাকি প্রশিক্ষণও দিয়ে থাকেন 'বজরাঙ্গি ভাইজান'!
 
বিটাউনের ইতিহাস বলে, এমন ঘটনা বা রটনা নতুন নয়। এর আগেও নাকি সহ-অভিনেত্রীদের ফিটনেস দেখভাল করা বা শারীরিক সৌন্দর্য্য ঠিক রাখার প্রশিক্ষণ দিয়েছেন 'কিক'-তারকা।
 
আট বছর আগে সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের সাথে ছাড়াছাড়ি হয় সংগীতার। গুঞ্জন আছে, এই বিচ্ছেদের মূলে আছেন সালমান খান। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।