এবার পানামা পেপার্সে নাম জড়িয়েছে হ্যারি পটার অভিনেত্রী ও রাজনৈতিক অ্যাডভোকেট এমা ওয়াটসনের! এমার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেনামে একটি কোম্পানির মাধ্যমে লন্ডনে সম্পত্তি কিনেছিলেন।
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ‘ফলিং লিভস লিমিটেড’ নামে কোম্পানি খুলেছিলেন এই তারকা। সেই সংস্থার মাধ্যমে তিনি বেনামে লন্ডনে প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের একটি সম্পত্তি কিনেছিলেন।
এমা জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর! এই খবরে তাই হুলস্থূল পড়ে গেছে বিশ্ব জুড়ে।
এ ব্যাপারে এমার বক্তব্য কি? এসব ক্ষেত্রে যা বলে থাকেন তারকারা, সে রকমই বলে চলেছেন তিনিও!
তার মুখপাত্র বলেছেন, 'অন্যান্য হাই-প্রোফাইল ব্যক্তির মতোই এমাও নিজের নাম গোপন রাখতে এবং নিরাপত্তার খাতিরে এভাবে সম্পত্তি কিনেছিলেন।' সূত্র- হাফ পোস্ট।
