সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৬, ১৬:০৬
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার বিসিক সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম পরিতোষ ঘোষ (৬০)। 
 
শুক্রবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ ঘোষ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ঝড়গাছা গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, দুপুরে পরিতোষ সাইকেলযোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিনেরপোতার বিসিক এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।