কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরমপাড়ায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নাজিরপাড়া হয়ে পাচার হওয়ার খবরে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে অভিযান চলাকালে নাজিরপাড়া পূর্ব মাঠে দুই-তিনজন লোককে থামার সংকেত দিলে তারা পলিথিন মোড়ানো ১২টি প্যাকেট ফেলে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটগুলোতে তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
