লিবিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ মে ২০১৬, ১৮:২০
 
লিবিয়ায় অস্ত্র রপ্তানির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত ঐকমত্যের সরকারকে সহায়তা করতে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কর্মকর্তা ও কূটনীতিকরা এ কথা জানিয়েছেন।
 
এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘যদি লিবীয় সরকার আইএস জিহাদিদের মোকাবিলা করতে প্রয়োজনীয় সঙ্গতিপূর্ণ ও বিস্তারিত বিষয়ের তালিকা প্রস্তুত করে এবং আমাদের সকল শর্ত পূরণ করে, তবে আমি মনে করি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা তাদের অনুরোধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।’ তিনি আরো বলেন, ‘লিবিয়ার অভ্যন্তরে আইএসের কবল থেকে নিজেদের রক্ষা করার দৃঢ় ইচ্ছা থাকলে আমি মনে করি তাদেরকে সমর্থন করা উচিত।’