জাতীয় পার্টির সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ ও মৎস্যভবন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টার পর থেকে এসব এলাকায় যানজট সৃষ্টি হতে থাকে।
সম্মেলন উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পার্টির কাউন্সিলর এবং ডেলিগেটরা মিছিল নিয়ে সম্মেলনস্থল অাসতে থাকে। সম্মেলন অাসা অাগন্তুকরা বাস, মাইক্রোবাস নিয়ে অাসায় এবং তা রাস্তার দু`পাশে রেখে দেয়ায় যানজট আরো তীব্র হয়।
পুলিশ মৎস্যভবন থেকে সব যান ঘুরিয়ে দিচ্ছে। অন্যদিকে হোটেল রূপসী বাংলা মোড় এলাকা থেকে গাড়ি ঘুরিয়ে দিয়ে মিন্টু রোড দিয়ে প্রবেশের নির্দেশনা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
