নির্মাণ প্রতিষ্ঠান আরবানা-র স্থপতি ও প্রধান কাশেফ মাহবুব চৌধুরী বাকু আন্তর্জাতিক স্থাপত্য অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘পাবলিক বিল্ডিং আর্কিটেকচার’ ক্যাটাগরিতে মধ্যে শ্রেষ্ঠ বাস্তবায়িত প্রকল্প হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হল।
প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্ট (ইউআইএ) এর সহায়তায় ইউনিয়ন অফ আর্কিটেক্ট অফ আজারবাইজান (ইউএএ) এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত বাকু স্থাপত্য পুরস্কারের দ্বিতীয় সংস্করণে এই ঘোষণা করা হয়। প্রতি দুই বছর অন্তর আয়োজিত পুরস্কারটি বিশ্বের নতুন ধারণায় বাস্তবায়িত ও দৃষ্টান্তমূলক স্থাপত্যকর্ম চিহ্নিত করে।
কাশেফ চৌধুরী-র স্থাপত্য শিল্প আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত এবং প্রদর্শিত হয়েছে এবং তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন।
